করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৫:৩৪ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়েছেন। তার দফতরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বিবিসি।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা সংক্রমণ মৃদু বলে জানায় বিবিসি। তিনি বর্তমানে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে রয়েছেন। 

এক বিবৃতিতে বলা হয়, ববরিস জনসন ইংল্যন্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটির তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করান। 

তবে এ সময়েও তিনি করোনা সংকট মোকাবিলায় সরকার প্রধান হিসেবে সব দায়িত্ব পালন করবেন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৫৮০ জনের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত