খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশনে থাকা যক্ষা রোগী সুলতান শেখ (৭০) মারা গেছেন।
রবিবার সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
সুলতান শেখ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়ার গফুর শেখের ছেলে।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা ম্যানেজমেন্টের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শনিবার দুপুরে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি করা হয়েছিলো সুলতানকে। তবে তিনি যক্ষা রোগী ছিলেন।
তিনি বলেন, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
