কাশি-জ্বরে এক ব্যক্তির মৃত্যু,করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১২:৪৩ পিএম

পটুয়াখালীতে সর্দিকাশি ও জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর পর করোনাভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার রাত ১১টার দিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন।

এ ঘটনায় শহরের মাদবর বাড়িসহ এর আশপাশের এলাকার মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মৃত আব্দুর রশিদ (৬৫) ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

রশিদ সম্প্রতি পটুয়াখালীর পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বর্তমানে আব্দুর রশিদের মেয়ের বাড়িটিকে লকডাউন ঘোষণা করেছে থানা পুলিশ।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম  জানান, বিকেলে মারা যাওয়ার পর ওই ব্যক্তির জ্বর কাশি থাকায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা গিয়ে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার পর আইডিসিআরে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত