টাঙ্গাইলের মির্জাপুরে ১৮৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইন মুক্ত হলেন। ৮০ জন এখনো হোমকোয়ারেন্টাইনে আছেন।
সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
সূত্র জানায়, টাঙ্গাইলের মির্জাপুরে ২৪ মার্চ পর্যন্ত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৫০ জন প্রবাসীর তালিকা পাওয়া গেছে।
এর মধ্যে ৬ শতাধিক প্রবাসীর হোম কোয়ারেন্টাইনের মেয়াদ আগেই শেষ হয়েছে।
স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ২৬৫ জন প্রবাসীর তালিকা করে হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করেন। ইতিমধ্যে ১৮৫ জন হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
সোমবার পর্যন্ত মির্জাপুরে ৮০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ৫০ থেকে ৬০ জন প্রবাসীর বাড়ি চিহ্নিত করতে মাঠকর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, প্রবাসীদের প্রাপ্ত তালিকার অধিকাংশের বাড়ি চিহ্নিত করা গেছে। বাকি অল্প সংখ্যক প্রবাসীর বাড়ি চিহ্নিত করার কাজ চলছে।
