ভয়াবহ করোনাভাইরাসে মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকুয়াস জোয়াকিম ইয়োম্বি-ওপাঙ্গো। খবর বিবিসি।
প্যারিসে ৮১ বছর বয়সে তার মৃত্যু হয়। তার পরিবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগ থেকে তিনি নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
ইয়োম্বি-ওপাঙ্গো ১৯৭৭ সালে কঙ্গোর প্রেসিডেন্ট হন। তবে দুই বছর পরেই বর্তমান শাসক ডেনিস সাসৌ নাগেসো তাকে ক্ষমতাচ্যুত করেন।
১৯৯১ সালে দেশটিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অনেক বছর জেলে আটক ছিলেন এই নেতা। পরবর্তীতে ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এক পর্যায়ে তিনি ফ্রান্সে নির্বাসিত হন। তবে ১০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পান ইয়োম্বি-ওপাঙ্গো।
