করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ১১ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকছে।
ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে করোনা মোকাবিলার দিকনির্দেশনা নিয়ে এক ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী ছুটি বাড়ানো হতে পারে বলে আভাস দেন।
প্রসঙ্গত, এই ছুটিতে জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলা হয়, একান্ত প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। এ ছাড়া, জনসমাগম এড়িয়ে থাকতে বলা হয়েছে।
