স্পেশাল ওয়ানের স্পেশাল ট্রেনিং

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৭:০৬ পিএম

ইংলিশ ক্লাব টটেনহ্যামের বর্তমান কোচ হোসে মরিনহো। তাকে বলা হয় স্পেশাল ওয়ান। কেন তাকে স্পেশাল ওয়ান বলা হয় তার প্রমাণ আরও একবার দিলেন।

করোনাভাইরাসের কারণে ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ইংলিশ প্রিমিয়ার লিগ। লকডাউন চলছে যুক্তরাজ্যে। তার মধ্যেও সোমবার মরিনহো ও কোচিং স্টাফরা লাইভ ভিডিওতে খেলোয়াড়দের ট্রেনিং করিয়েছেন।

খেলোয়াড়রা যার যার বাসায়ই থাকছেন। এত দিন শরীরচর্চা করে আসছিলেন নিজের মতো করে। তবে সোমবার তারা ভিডিওতে ট্রেনিং করেন। ইংলিশ মিডফিল্ডার হ্যারি উইংস ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘এই বিষয়টি আমাদের জন্য একটু অদ্ভুত। আমাদেরকে একটি নতুন রুটিন দেওয়া হয়েছে। তবে এটি আমরা আমাদের নিজেদের ইচ্ছেমতো সময় করতে পারব।’

রবিবারই ক্লাবটি ডাচ ফুটবলার স্টিভ বার্গউইজন এবং দক্ষিণ কোরিয়ার সন হিয়ুং মিনকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে। সন গেছেন ব্যক্তিগত কারণে, আর স্টিভ গেছেন কারণ প্রথমবারের মতো সন্তানের বাবা হবেন তিনি।

তবে নিজ বাড়িতে বসেও তাদের রুটিন অনুযায়ী ট্রেনিং করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত