করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ৬০ সংবাদপত্র ছাপা বন্ধ করে অনলাইনে

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৩:৩৯ পিএম

বিশ্বব্যাপী মহামারি আকারে প্রাণঘাতী করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ করপোরেশনের ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে কেবল অনলাইন সংস্করণ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রুপার্ট মারডকের অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ করপোরেশন বুধবার বলেছে, তারা আঞ্চলিক ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেবে। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে এই খাত নতুন সংকটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ করপোরেশন জানায়, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া,কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।

অস্ট্রেলিয়ায় নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নিইনি।

তিনি বলেন, করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকরি রক্ষায় সবকিছুই করব।

তিনি বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ভেন্যু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।

করোনা মহামারি শুরুর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে।

সূত্র: বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত