গোপালগঞ্জে পিপিই বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করালেন আ. লীগ নেতা বাবুল

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৬:০৯ পিএম

গোপালগঞ্জে জেলায় কর্মরত প্রশাসনের সদস্য, সাংবাদিক ও চিকিৎসকদের ব্যবহারের জন্য পিপিই দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা।

বুধবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, সাংবাদিকদের অফিসে, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে এসব পিপিই তুলে দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের হাতে, রিপোর্টার্স ফোরামের অফিসে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের হাতে এবং হাসপাতালের সহাকারী পরিচালক ডা. অসিক মল্লিকের হাতে এসব পিপিই তুলে দেন ওই ব্যবসায়ী।

এ সময় বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ ছাড়াও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা কৃষক লীগ নেতা লিয়াকত আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবী প্রসেনজিৎ, জুয়েল দাড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া তিনি জেলা প্রশাসনের কাছে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেন। গোপালগঞ্জ শহরে ৫ হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, সাবান বিতরণ করেছেন। পাশাপাশি, ব্যক্গিত উদ্যোগে ২০ টি স্প্রে-মেশিন দিয়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শহর এলাকায় জীবাণুনাশকও স্প্রে করিয়েছে বাবুল আক্তার বাবলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত