সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৪:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দায়িত্ব পালনকালে সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার বাসসকে বলেন, “প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।”

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার আইইডিসিআর এ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা অধিদফতরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান বলেন,২৪ ঘন্টায় বাংলাদেশে মারাত্মক এ ভাইরাসে আরো ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়াল।

খবর: বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত