ঘরবন্দী সোনম কাপুর ভক্তদের জানালেন রান্নার রেসিপি

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১১:৫৫ পিএম

ভারতে চলছে ২১ দিনের লকডাউন। বন্ধ রয়েছে বলিউড তারকাদের সব শুটিং। এই অবসরে বলিউড তারকাদের কেউ ঘর ঝাড়ু দিচ্ছেন, আবার কেউ রান্না করছেন। সোনম কাপুর স্বামী আনন্দ আহুজা আর তার পরিবারের সঙ্গে লকডাউনে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে নিয়েছেন পরিবারের সকলের রান্নার।

সামাজিক মাধ্যমে সোনম পোস্ট করেছেন লাঞ্চের মেনু। লকডাউনের কথা মাথায় রেখেই সাদামাটা রান্নার মেনু। পাস্তা ইন মারিনারা সস, স্প্যাগেটি, সুইস চার্ড, সঙ্গে পাইন নাটস, মশলাদার বেকড টফু। সোনম বলছেন, ‘এই রান্না করতে করতে আমি আমার বোন রিয়া কাপুরকে খুব মিস করছি। লকডাউন উঠলেই ওকে সঙ্গে নিয়ে ওর বন্ধুদের জন্য আমি রেঁধে খাওয়াব।’

ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ের পর লকডাউনের জন্য বেশ অনেক দিন পরে এত কাছে পাচ্ছেন তিনি। বেশির ভাগ সময়েই লন্ডনে থাকেন আনন্দ। তবে এখন তাদের নিজস্ব সময়। শ্বশুরবাড়ি আর বরের সঙ্গে থেকে এখন পাক্কা গৃহিণী হিসেবে নিজেকে তুলে ধরছেন এই নায়িকা। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ঘুম থেকে উঠেই স্বামীকে আদরে ভরিয়ে দিয়েছিলেন সোনম। সেই ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত