পরিবারে অতৃপ্তি লাগবে বৃষের, স্বাস্থ্য ভালো যাবে না বৃশ্চিকের

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৮:২৭ এএম

মেষ : ঠিকাদারি ব্যবসায় লাভ হবে বেশি। সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। আশানুরূপ আয় হবে।

বৃষ : সাবধানে চলুন দুর্ঘটনা যোগ আছে। পরিবারে অতৃপ্তি লাগবে। মেজাজ ঠান্ডা রাখুন।

মিথুন : দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ। আঘাতে স্নায়ু পীড়া দেখা দিতে পারে। ব্যয় বাড়বে।

কর্কট : কাজে মন্থর গতি দেখা যায়। শত্রুদের তৎপরতায় সঞ্চয়ে দেরি হবে। প্রেমে দ্বন্দ্ব দেখা যায়।

সিংহ : কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। রোগ থেকে সাবধান থাকুন। দাম্পত্য কলহ দেখা যায়?

কন্যা : বিদেশ ভ্রমণ শুভ নয়। নানা রোগে আক্রমণ করতে পারে। কর্মে অতৃপ্তি লাগবে।

তুলা : চাপ প্রয়োগ ছাড়া স্ত্রীর পাওনা অর্থ আদায় হবে না। সংসারে দ্বন্দ্ব/ঝগড়া দেখা দিতে পারে। প্রেম-রোমাঞ্চ শুভ।

বৃশ্চিক : স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রীর মেজাজ গরম থাকবে মানিয়ে চলুন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : ঠান্ডায় রোগ জটিল রূপ ধারণ করতে পারে। ফলে অর্থ ব্যয় হতে পারে। আয় বাড়বে।

মকর : রক্তচাপ বৃদ্ধি ও মাংসপেশির পীড়া বৃদ্ধি হতে পারে। আয় বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : স্বাস্থ্য ভালো যাবে না। দাম্পত্য কলহ থাকবে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

মীন : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আনন্দময় ও সম্মানজনক পরিবেশ থাকবে। আয়-ব্যয় সন্তোষজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত