করোনা: পটুয়াখালীর দুইজনের নমুনা আইইডিসিআরে প্রেরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনিময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

এরা হলেন- একজন নারী স্বাস্থ্যকর্মী ও অপরজন পল্লী বিদ্যুতের কর্মকর্তা। তাদের বয়স ২৫ বছর ও ৩৫ বছর বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের দুইজনকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে এবং বাড়ি দুটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত