করোনাসহ অন্যান্য সেবাকাজে ড্যাবের ১০০ চিকিৎসক

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০১:২৯ এএম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা হটলাইনে চিকিৎসা দেবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনটি গ্রুপে মোবাইল ফোনের মাধ্যমে ড্যাবের ১০০ চিকিৎসক জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তারা।

ড্যাব সভাপতি হারুন আল রশীদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে হাসপাতালগুলো বন্ধ রয়েছে। চিকিৎসকরা চেম্বারে বসছেন না। ফলে অন্যান্য রোগে আক্রান্ত মানুষ চিকিৎসা পাচ্ছে না। এ অবস্থায় করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনটি গ্রুপে ১০০ চিকিৎসক কাজ করবেন। তারা হটলাইনে যারা ফোন করবেন তাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাবেন।

তিনি বলেন, আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনে স্বাস্থ্যসেবা দিতেন চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত