নীলফামারী জেলার ছয় উপজেলা থেকে সন্দেহভাজন ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শুক্রবার ওই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ছয় উপজেলায় তিন সদস্যের নমুনা সংগ্রহ কমিটি করা হয়। ওই কমিটির মাধ্যমে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর ওই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে আশা করছি ওই ১২জনের পরীক্ষার ফল নেগেটিভ হবে।
