আনোয়ারায় করোনা সন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ , ৪২ কোয়ারেন্টাইনে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৬:২১ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ মিলেছে এমন দুজনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইডিআইটিতে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অপরদিকে উপজেলায় বিদেশফেরত ৪২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুজনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতাল বিআইডিআইটিতে পাঠানো হয়েছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৫২ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও তাদের মধ্যে ১০ জনের নির্দিষ্ট সময় শেষ হয়েছে। বর্তমানে ৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত