প্রথম করোনা রোগী শনাক্তের পর নগরীর ৬ ভবন লকডাউন

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৩:২৪ এএম

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই ব্যক্তির বাসাসহ মোট ৬টি ভবন লকডাউন করা হয়েছে।

গত শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা পরীক্ষার পর দামপাড়া এলাকার এক বাসিন্দার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ১২ মার্চ ওই ব্যক্তির মেয়ে ও তার শাশুড়ি ওমরা শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চট্টগ্রামে আসেন। মেয়ের শাশুড়ি সাতকানিয়া বাড়িতে চলে গেছেন। আর মেয়ে তার বাসায় আছেন।

সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফ জানান, দামপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার বাসাসহ মোট ৬টি ভবন লকডাউন করে দেওয়া হয়েছে। বাসিন্দারা আপাতত কেউ ভবন ছাড়তে পারবেন না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত