সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১০:০৭ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে রবিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করছেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করছে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।

এছাড়া করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত