পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৯:৫৬ পিএম

রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পিকআপ ভ্যান ও ব্যটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

এ সময় আহত হয়েছে অটোরিকশায় থাকা চালকসহ ৬ জন। আহতরা হলেন– সুমাইয়া, আলিফ, কবিরুল, রিপন মল্লিক, জয়নাল ও ইসহাক। আহতদের বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, দুপুর সাড়ে ১২টার সময় পাংশা থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি আফড়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত