পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেরিন গ্রুপের সহায়তায় এক হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভি এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন গ্রুপের চেয়ারম্যান খান মো. কুদরত-ই খোদা, ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শাহ আলম, পরিচালক জহির রায়হান, যুব মহিলা লীগ নেত্রী অন্তু মরিয়ম, ইউপি সদস্য বিল্লাল আকন্দ, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমুখ।
