রংপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমানের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৩:৫১ পিএম

রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রংপুর জেলা রেড ক্রিসেন্টের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল মারা গেছেন। 

সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। এ সময় তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু। 

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার বলেন, রবিবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার সময় ও তৌহিদুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

আজ সকালে বুকে ব্যথা উঠলে তার সেনপাড়াস্হ বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে সেখানে তার মৃতু্য ঘটে। 

তৌহিদুর রহমান টুটুলের মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত