রাজধানীতে রাস্তায় পড়ে থাকা লাশ মধ্যরাতে উদ্ধার করল পুলিশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৩:৫৯ পিএম

রাজধানীর জুরাইনে রাস্তায় পড়ে থাকা নাসির উদ্দিন (৬৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃতদেহ মধ্য রাতে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, করোনা পরিস্থিতিতে ওই ব্যক্তির লাশ অনেকটা সময় রাস্তায় পড়ে থাকলেও ভাইরাসের সংক্রমণের ভয়ে কেউ কাছে যায়নি।

পরে খবর পেয়ে পুলিশ রবিবার মধ্যরাতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, নাসির উদ্দিন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম জানান, জুরাইন মুন্সিবাড়ির ঢালে একটি মৃতদেহ পড়ে ছিল। করোনাভাইরাস আতঙ্কের কারণে স্থানীয়রা লাশের কাছে না গিয়ে পুলিশকে খবর দেয়। আছে এমন খবর পাওয়া পর পুলিশ রাত দেড়টার দিকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাত দেড়টার দিকে লাশটি উদ্ধার করে। পরে নাসির উদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

পরিবারের বরাত ওসি মফিজ বলেন, নাসির উদ্দিনের বাসা কমদতলীতে। তিনি ফুটপাতে ব্যবসা করতেন। দুপুরে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। নাসির উদ্দিন আগেও একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। করেনাভাইরাসের কোনো লক্ষণ তার ছিল না বলে পরিবার জানিয়েছে।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত