দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম

নাটোরের সিংড়ায় করোনা পরিস্থিতির কারণে চায়ের দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দিয়েছে এক চা দোকানী।

জানা যায়, উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে রবিবার সন্ধ্যায় চা দোকান খোলা থাকায় বন্ধ করতে বলেন গ্রাম পুলিশ সাজেদুল ইসলাম। দোকানী মো. রাকিব বন্ধ না করে ক্ষীপ্ত হয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ঢেলে দেয়।

এ ঘটনায় সিংড়া থানা পুলিশ তাকে আটক করেছে। সিংড়া থানার উপ-পরিদর্শক ইলিয়াস কবির দেশ রূপান্তরকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত