পটুয়াখালীতে কালবৈশাখীতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১০:৪৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে কালবৈশাখী ঝড়ে এতিমখানা মাদ্রাসা, দোকানঘরসহ অর্ধশতাধিক কাঁচা ও টিনশেডের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ঝড়ের কবলে পড়ে তিনটি মাছ ধরা ট্রলার নিখোজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। 

সোমবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ ঝড়ো হাওয়ায় উপজেলার কাউখালী গ্রামের বেড়িবাধের বাইরের বসত ঘর, সাতটি দোকানঘরসহ কাউখালী নূরানী হাফজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং বিধ্বস্ত হয়। 

কোড়ালিয়া মৎস্য আড়তদার মালিক মাহামুদ হাসান জানান, আগুনমুখা নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ছোট বাইজদার নাচ্ছু প্যাদা, কাউখালীর হোসেন ও চর ইমারসন গ্রামের ইরুন মিস্ত্রির তিনটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার থেকে সকল মাঝি ও জেলেদের উদ্ধার করা হয়েছে। 

রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্থদের সহযোহিতা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত