প্রধানমন্ত্রীর তহবিলে কোটি টাকা দিল প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৪৪ এএম

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ১ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং মেরিন ফিশারিজ অ্যাকাডেমির কর্মকর্তারা বৈশাখী ভাতা ও কর্মচারীদের এক দিনের বেতন মোট ১ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত