পঞ্চগড়ে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিমড়ব আয়ের মানুষরা সরকারি ত্রাণ সহায়তা না পেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সামাজিক দূরত্ব মেনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে দুস্থ মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বশির উদ্দিন ও সোলেমান আলী, আশ্রয়ণের বাসিন্দা ফাতেমাসহ শ্রমজীবী নিমড়ব আয়ের মানুষরা বক্তব্য দেন।
এতে একাত্মতা প্রকাশ করে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান প্রমুখ বক্রব্য দেন ।
×
