টি২০-এর সেরা নির্বাচনে ভোট

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০১:০৪ এএম

সাকিব আল হাসান এখন ক্রীকেটে নিষিদ্ধ। তাই বলে বাংলাদেশের মানুষ হিসেবে তার প্রতি আপনার ভালোবাসার নিশ্চয়ই কমতি হয়নি। বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে একটি বৈশ্বিক লড়াইয়ে জয়ী দেখতে চান এই দুঃসময়ে? তাহলে ইএসপিএনকইনফোতে লগইন করে একটা ভোট দিতে হবে। হয়তো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হারিয়ে সাকিব চলে যাবেন পরের রাউন্ডে। ৩২ থেকে ১৬তে।

িকইনফো করোনাভাইরাসের এই সময়টাতে একটি উদ্যোগ নিয়েছে। সেটি টি-টোয়েন্টির এই স্বল্পদৈর্ঘ্য ইতিহাসের সেরা বা গ্রেটেস্ট খেলোয়াড় নির্ধারণ করা। ভোটাভুটি চলছে। ১০ এপ্রিল, মানে আগামীকাল দুপুর ১২টা ৩০ (বাংলাদেশ সময়) পর্যন্ত ভোট দিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত