বিক্রমপুরে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৩:০৪ এএম

করোনা মোকাবিলায় অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ধানমন্ডি মো.পুর এলাকার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, আলহাজ মকবুল হোসেন। তিনি বিক্রমপুর-মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার আড়িয়ল, ডুলিহাটা এলাকায় কয়েকশ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাসিনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রেজারার মো. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালাদার ভুতু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি নীরু ভুইয়া, আব্দুল কাদের হাজি, মোহসিন আলী, কবীর হাওলাদারসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেশিরভাগ ক্ষেত্রে অসহায় মানুষদের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ, চাল, ডাল, সাবান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত