পার্বতীপুরে ১১ পত্রিকা বিক্রেতাকে খাদ্য সহায়তা

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০১:০৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী প্রকৌশলী শাহ্ সুফি নুর মোহাম্মাদের পক্ষ থেকে শহরে কর্মরত পত্রিকা বিক্রেতাদের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে কোলোকার অফিসার ক্লাব চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১ জন বিক্রেতার হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।

পরিবার নিয়ে এক সপ্তাহ খাওয়ার জন্য ৭ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, কাপড় কাচা সাবান, শুকনা মরিচ, গোসলের ডেটল সাবান ও মাস্ক তুলে দেন প্রধান নির্বাহী।

এ সময় উপস্থিত ছিলেন- কেলোকার অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক মো. ময়েন উদ্দীন, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী।

প্রধান নির্বাহী বলেন, পত্রিকা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা পত্রিকা বিক্রেতা চরম সংকটে পড়েছেন। দৈনিক প্রথম আলো ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধির কাছ থেকে বিষয়টি জানার পর পত্রিকা বিক্রেতাদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত