নারায়ণগঞ্জ থেকে ভৈরবে আসা ৫ ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, নমুনা আইইডিসিআরে

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০১:৫২ পিএম

নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরবে আসা পাঁচ ব্যক্তির নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। আর তাদের রাখা হয়েছে শহরের কমলপুর এলাকার ট্রমা সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

এইসব তথ্য জানিয়েছেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন পৌর এলাকার চন্ডিবের, কালিপুর ও উপজেলার গজারিয়া ইউনিয়নের মানকিদী গ্রাম থেকে নারায়ণগঞ্জ হতে আসা তিন পুরুষ ও দুই নারীকে ট্রমা সেন্টারে নিয়ে আসেন।

খবর পেয়ে তিনি ট্রমা সেন্টারে গিয়ে তাদের পরনে থাকা কাপড় পরিবর্তন করিয়ে পুড়িয়ে ফেলেন। তাদের সাথে কাউন্সিলিং করেন। পরে তাদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত