দর্শকের হাততালি ছাড়াই হবে কপিল শর্মার অনুষ্ঠান

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০১:২৪ পিএম

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান সনি এন্টারটেইনমেন্টের ‘দ্য কপিল শর্মা শো’। করোনাভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রয়েছে অনুষ্ঠানটি।

বলিউড হাঙ্গামা জানায়, কৌতুক অভিনেতা ‌কপিল শর্মাকে টিভি পর্দায় ফিরিয়ে আনতে প্রযোজনা প্রতিষ্ঠান বিকল্প ভাবছে। দর্শক ছাড়াই ধারণ করা হবে অনুষ্ঠানটি। অর্থাৎ, কপিলের কৌতুক শুনে সরাসরি হাততালিতে ফেটে পড়বেন না দর্শক।

একটি সূত্র বলছে, কেন নয়? করোনাজনিত সংকটে আমেরিকার জিমি ফ্যালন, জিমি কিমেল ও এলেন ডিজেনেরেসের জনপ্রিয় টক শোগুলো দর্শক ছাড়াই তো হচ্ছে। তারা নিজেদের বাড়িতে বসে অনুষ্ঠানগুলো ধারণ করছেন। করোনাকে মোকাবিলা করতে কপিল এই ধরনের কিছু করতে যাচ্ছেন।

কপিল শর্মার অনুষ্ঠান যে ফর্মেটেই ফিরুক দর্শক নিশ্চয় হতাশ হবেন না। কারণ একজন মজার মানুষ যে কোনো জায়গায় নিজের সেরাটা দেখাতে পারেন। তবে দেখার বিষয় হলো- কপিলের বাকি সঙ্গীরা এই অনুষ্ঠানে কীভাবে হাজির থাকেন।

অনুষ্ঠানটিতে কপিল ছাড়াও থাকেন অর্চনা পূরণ সিং, সুমনা চক্রবর্তী, কিকু সারদা, চন্দন প্রভাকর, রোচেল রাও, ভারতী সিং ও ক্রুসনা অভিষেক। আর প্রযোজনার দায়িত্বে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত