রূপগঞ্জে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে ২ মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৭:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে ওসমান (৪৮) ও আইতুন্নেসা (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তি ঐ এলাকার আব্দুল মজিদের ছেলে ওসমান (৪৮)। নিহতের এক চাচাত ভাই একই উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে পূর্বাচল উপ-শহরের ৯ ননম্বর সেক্টর এলাকায় ওই নারীর মৃত্যু হয়। ওই নারী উপজেলার পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টর এলাকার আমীর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ওসমান স্থানীয় একটি জুটমিলে কাজ করতের। পুরো দেশ লকডাউন থাকায় কয়েক দিন ধরে এলাকায় মাটি কাটার কাজ করছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত পাঁচ-সাত দিন তার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। কোনো ডাক্তারের পরামর্শ নেননি তিনি। পরে গত তিন দিন ধরে ডায়রিয়াও হয় তার। শুক্রবার সকালে নিজ বাসায় তার মুত্যু হয়।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একদল স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে গিয়ে মৌখিকভাবে যাচাই করে এবং দ্রুত মরদেহ দাফনের নির্দেশনা দেন।

এ দিকে নিহতের এক চাচাত ভাই একই উপসর্গ নিয়ে দুদিন যাবৎ অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে আইতুন্নেসা (৫০) পূর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টর এলাকায় ঠান্ডা, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারের লোকজন ওই নারীর লাশ দাফন করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে এবং প্রশাসনের সমন্বয়ে ওই নারীর লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, ওসমান জ্বর সর্দি ও শ্বাসকষ্টের নিয়মিত স্বাভাবিক রোগী ছিলেন। তিনি এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আর আইতুন্নেসা অনেকদিন আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তারপরও ওই নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত