সালমানের বোনের সঙ্গে বিচ্ছেদের পর কৃতির সঙ্গে লিভইন করছেন পুলকিত

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১০:৫৩ পিএম

লকডাউনের সময় লিভইন করছেন বলিউড তারকা পুলকিত ও কৃতি। শুধু তাই নয়, বাড়িতে থেকে তারা কী করছেন, প্রকাশ্যে সেই কথাও বলেন পাগলপন্থি অভিনেতারা।

কৃতি বলেন, কখনো গান গেয়ে আবার কখনো ঘরের কাজ করে সময় কাটছে। পাশাপাশি সম্প্রতি তার শরীর খারাপ হয়। অর্থাৎ, জ্বর, সর্দি, কাশিতে ভুগতে শুরু করেন। ফলে তিনি যাতে ঘরের মধ্যে একা থাকেন এবং পরিস্থিতির উপর নজর রাখেন, সে বিষয়ে নির্দেশ দেন চিকিৎসক। জ্বর হলেও কোভিড ১৯-এ আক্রান্ত হননি তিনি। তবে জ্বর, সর্দি, কাশি হওয়ার পর ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানান কৃতি।

প্রসঙ্গত সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরার সঙ্গে বিচ্ছেদ নিয়ে পুলকিতের সম্পর্কে নানা খবর প্রকাশ্যে আসতে শুরু করে। পুলকিতকে সালমান অনেক বোঝানোর চেষ্টা করলেও, শেষ পর্যন্ত শ্বেতার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কের জেরেই শ্বেতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুলকিতের। যদিও ইয়ামির সঙ্গেও বেশি দিন স্থায়ী হয়নি পুলকিতের সম্পর্ক। ইয়ামির সঙ্গে বিচ্ছেদের পর কৃতি খারবান্দার সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত সম্রাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত