নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা গাড়িচালকের করোনা শনাক্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০২:৫৮ পিএম

হবিগঞ্জে করোনাভাইরাসে একজন আক্রান্ত হ্ওয়ার তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান।

সূত্র জানায়, গত ৮ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে হবিগঞ্জের শহরতলীর কলিমনগর এলাকায় যাত্রীবাহী একটি হায়েস (মাইক্রোবাস) আটক করে পুলিশ।

১২জন যাত্রী নিয়ে হায়েসটি নারায়ণগঞ্জ থেকে বানিয়াচঙ্গ উপজেলায় যাচ্ছিল। পুলিশ যাত্রীসহ চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন  ভর্তি করে।

পরে তাদের স্যাম্পল আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে পাঠানো রিপোর্টে হায়েস চালক মোজাম্মেলের (৪৫) করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে।

হায়েস যাত্রীদেরকে হবিগঞ্জ জেলা পরিষদে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

তিনি জানান, চালককে ঢাকা না সিলেট পাঠানো হবে তা এখনও কর্তৃপক্ষের  সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ওই চালক নারায়ণগঞ্জের বাসিন্দা। হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী আটকের কথা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত