করোনাভাইরাসের কারণে থমকে আছে ক্রীড়াঙ্গন। শুধু ক্রীড়াঙ্গন কেন, পুরো বিশ্বে স্বাভাবিক জীবন-যাপনই তো এখন বিপন্ন। খেলাধুলাতেও তাই স্বাভাবিকভাবেই তার প্রভাব। ইউরো ফুটবল, কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা পিছিয়ে গেছে এক বছরের জন্য। বিভিন্ন দেশের ঘরোয়া প্রতিযোগিতা, লিগ বন্ধ।
কবে আবার ফুটবল মাঠে গড়াবে এ নিয়ে উৎকণ্ঠা আছে। মাঝে মধ্যেই ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতা পুনরায় শুরুর ব্যাপারে দিনক্ষণ নিয়ে আলোচনার কথাও আসছে মিডিয়ায়।
এ অবস্থায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে ২১১টি সদস্য দেশকে দিক নির্দেশনা পাঠানো হয়েছে। যেখানে পুনরায় লিগ শুরুর ব্যাপারে আছে সতর্কবার্তা।
সবকিছুর আগে মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তাই যে আগে, সে বার্তাই দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার ফিফা থেকে সংস্থাটির সদস্য দেশগুলোকে পাঠানো বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার, আমাদের নীতি, যা আমরা প্রতিযোগিতার জন্য ব্যবহার করব এবং সবাইকে অনুসরণ করতে বলব সেটি হলো স্বাস্থ্য সবার আগে।’
ফিফা সভাপতি যোগ করেন, ‘কোনো ম্যাচ, কোনো প্রতিযোগিতা, কোনো লিগ একজন মানুষের জীবনের সমান মূল্যবান নয়। বিশ্বের প্রত্যেকের মনে এই বিষয়টি খুব স্পষ্ট হওয়া উচিত।’
আরো পড়ুন:
