করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে গরিব ও অসহায় মানুষদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ত্রাণসামগ্রী চুরি ও লুটপাটকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছেন লিবারেল ডেমোক্রোটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, প্রতিদিন আমরা মিডিয়াতে যে পরিমাণ করোনাভাইরাসের রোগীর তালিকা পাচ্ছি তার চেয়েও বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা। গতকাল শনিবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
অলি আহমদ বলেন, লকডাউনের কারণে দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
