ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজন মারা গেছেন।
করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামের পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি গত ৬ দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
হাসপাতালে না এনে তারা বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সেই সাথে তার বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
