সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত করা হয়েছে। রবিবার জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে।
তার স্বামী সৌদিপ্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। করোনা শনাক্ত হওয়ার পর ওই গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জ জেলায় প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। তিনি একজন নারী। তার বাড়ি জেলার দোয়ারাজার উপজেলায়। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানানোর পরই উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি ওই গ্রাম লকডাউন করে দিতে। এ ছাড়া আজ বিকেলে এ সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
