বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে তিনটি অবিস্ফোরিত মাইনসদৃশ বস্তুসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। গত শনিবার দুপুর ১২টার দিকে সীমান্তের রেজু-আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. আমির (১৮)।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল কান্তি চাকমা জানান, রেজু-আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে স্থলমাইনের মতো তিনটি জিনিসসহ ওই তরুণকে আটক করে বিজিবি। ওগুলো সীমান্তে পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল বলে আমাদের ধারণা।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইনসদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।
