সোনারগাঁয়ে হাজারো শ্রমিককে বাধ্যতামূলক ছুটি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৮:১২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা চৈতী কম্পোজিট লিমিটেডের সহস্রাধিক শ্রমিককে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে তাদের বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হচ্ছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিচ্যুত শ্রমিকরা। ছাঁটাই হওয়া এক শ্রমিক জানান, চৈতী কর্তৃপক্ষ তাদের বাসা থেকে ডেকে এনে বাধ্যতামূলক এ ছুটির কথা জানিয়ে দেয়। ছুটির এ সময়টাতে শ্রমিকদের অন্য কোথাও কাজ খুঁজে নেওয়ার জন্যও বলে দিয়েছে কর্তৃপক্ষ। তবে তিন মাস পর পুনরায় এ প্রতিষ্ঠানে তারা তাদের কাজ ফিরে পাবেন কি না এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ধরনের নিশ্চয়তা দেয়নি। এ বিষয়ে চৈতী কম্পোজিটের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আমরা কোনো শ্রমিককে ছাঁটাই করিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই শ্রমিকরা ছুটিতে আছে। ছুটি শেষে কাজে যোগ দেবে। ছুটিকালীন বেতন-ভাতা ও বকেয়া বেতন শ্রমিকরা পাবেন কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত