করোনা: আমেরিকায় কৃষ্ণাঙ্গরা ৪ কারণে বেশি আক্রান্ত হচ্ছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১০:৩৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গদের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পেছনে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রধান চারটি কারণ উঠে এসেছে। এগুলো সাম্প্রদায়িক সমস্যা, অর্থনৈতিক টানাপোড়ন, কাঠামোগত বৈষম্য এবং গুজব।

শিকাগো, নিউ অরলিন্স, লাস ভেগাস, ম্যারিল্যান্ড ও সাউথ ক্যারোলাইনা শহর এখন জাতিসত্তার ভিত্তিতে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করায় কৃষ্ণাঙ্গদের বেশি বিপদের বিষয়টি সামনে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সঙ্গে বহুকাল ধরে চলে আসা বৈষম্য এর একটি অন্যতম প্রধান কারণ।

শিকাগোর এক গির্জার রেভারেন্ড মার্শাল হ্যাচের ৭৩ বছর বয়সী বড় বোন রোডা হ্যাচ ৪ এপ্রিল আটদিন হাসপাতালে থাকার পর মারা যান। এর দুইদিন আগে রেভারেন্ড হ্যাচের সবচেয়ে কাছের বন্ধু ল্যারি হ্যাচও মারা যান কভিড-১৯ এ। তার বয়স হয়েছিল ৬২ বছর। স্থানীয়দের দাবি, তারা সবাই সাম্প্রদায়িক বৈষম্যের কারণে ঠিক মতো চিকিৎসা পাননি!

এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক টানাপড়েন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়ছেন অধিকাংশ কৃষ্ণাঙ্গ। অনেকেরই স্বাস্থ্য বীমা নেই। থাকতে হচ্ছে অস্বাস্থ্যকর বাসস্থানে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কঠিন।

এসব সমস্যাকে সঙ্গী করে এগিয়ে যাওয়া কৃষ্ণাঙ্গরা গুজবেরও শিকার হয়েছেন। তারা করোনাভাইরাসে সংক্রমিত হন না, এই গুজব ছড়িয়ে পড়ায় ভয়াবহ বিপদে পড়েন উইসকনসিন রাজ্যের মিলওয়াকি শহরের স্বাস্থ্য কমিশনার ডক্টর জিনেট কোয়ালিক।

ঐ শহরের প্রায় ৪০ শতাংশ বাসিন্দাই কৃষ্ণাঙ্গ। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ পুরোপুরি ব্যবস্থা নেয়ার আগেই কভিড-১৯ এর প্রকোপ শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত