বাংলাদেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু উ পঞ্ঞা জোত মহাথেরো (উ চ হ্লা ভান্তে) আর নেই।
সোমবার সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে।
এর আগে ১১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে চিকিৎসা চালানো হচ্ছিল। ওই দিন সকালেই তাকে অসুস্থ অবস্থায় বান্দরবান থেকে চট্টগ্রামে নেওয়া হয়।
উ চ হ্লা ভান্তের ভগ্নিপতি ডা. অং চা লু জানান, গুরু ভান্তে দেহত্যাগ করেছেন। সবার সিদ্ধান্তক্রমে তার অন্ত্যোষ্টিক্রিয়ার তারিখ জানানো হবে।
উ চ হ্লা ভান্তে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে লেখাপড়া করে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।
এরপর ১৯৯০ সাল থেকে তিনি চাকরি ছেড়ে ধর্মসাধনায় আত্মনিয়োগ করেন।
প্রতিষ্ঠা করেন দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ, বুদ্ধ ধাতু জাদি এবং রাম জাদি নামক ধর্মীয় প্রতিষ্ঠান।
