বাংলাবান্ধা দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৮ বাংলাদেশি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১১:০৫ পিএম

করোনাভাইরাসের প্রেক্ষাপটে লকডাউন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ২ নারীসহ আরও ৮ বাংলাদেশি নাগরিক পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

সোমবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর তাদের বন্দর এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারতে লকডাউন শুরু হওয়ার পর থেকে বাংলাবান্ধা দিয়ে মোট ১৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্থলবন্দর এলাকায় সরকারি খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তবে তাদের শরীরে করোনার কোন উপসর্গ বা লক্ষণ পাওয়া যায়নি। তারা সুস্থ আছেন।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী ৮ বাংলাদেশি নাগরিকের দেশে ফেরত আসার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার তথ্য নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত