সাভারে প্রথম করোনায় আক্রান্ত চিকিৎসক

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১০:১৪ এএম

সাভারে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। 

সোমবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা চিকিৎসক করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনা সন্দেহে তিন ডাক্তারসহ মোট দশ জনের নমুনা পাঠানো হয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। পরে সোমবার রাতে দশ জনের মধ্যে নয় জনের করোনা নেগেটিভ আসে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। 

পরে আক্রান্ত চিকিৎসককে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওই পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত