রাখাইনে ‘সেনাবাহিনীর’ গোলার আঘাতে ৮ গ্রামবাসী নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৫:৩০ পিএম

মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক গ্রামে দেশটির সেনাবাহিনীর গোলার আঘাতে ৮ জন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণের এ ঘটনা ঘটে।

পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন এবং সেখানে আটজন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা তুন আয়িও একই তথ্য নিয়েছেন।

তারা জানান, গ্রামবাসীরা সেনাবাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ করেছেন।

কেয়াউক সেইক গ্রামের বাসিন্দা দোয়ে মং জানান, গোলায় তার তিন ভাতিজা নিহত হয়েছে।

মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মিও (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত