ভারতে করোনায় আক্রান্ত সাড়ে ১১ হাজার ছুঁই ছুঁই

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১২:২৫ পিএম

করোনাভাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক হারে বাড়ছে ভারতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন সাড়ে ১১ হাজার ছুঁই ছুঁই; আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশ’র কাছাকাছি।

বুধবার সকালে রাজ্যগুলোর পাঠানো বেসরকারি হিসেবের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১,৪১৩ জন; মৃতের সংখ্যা ৩৯২ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০,৮১৫ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১ লাখ সাড়ে ২৬ হাজার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গত মাসের শেষ দিকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার, যা ১৪ এপ্রিল, মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এদিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত করার ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত