শেরপুরে ঢাকা ফেরত গৃহকর্মীসহ করোনায় আক্রান্ত আরও ৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:০২ এএম

শেরপুরে এক নারী ও দুই পুরুষসহ নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার পাঠানো ২৫ নমুনার মধ্যে তারা ৩জন শনাক্ত হয়েছে বলে বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, শেরপুর সদরে করোনা শনাক্ত জোবেদা বেগম ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। জ¦র ঠান্ডা নিয়ে গত সপ্তাহে তিনি শেরপুরে এলে নমুনা সংগ্রহের পর তার করোনা শনাক্ত হয়।

এদিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান সজীব সূত্রধর ও ঝিনাইগাতীতে শফিকুল ইসলাম নামের এক গাড়ি চালকের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে আক্রান্তের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আক্রান্তের পরিবার ও বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় মোট আক্রান্ত নয়জনের মধ্যে শেরপুর সদরে ২ জন, ঝিনাইগাতীতে ৪ জন, শ্রীবরদীতে ২ জন ও নালিতাবড়ীতে ১ জন। এদের মধ্যে ৪জনই বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

বাকি ১ জন ঢাকা ফেরত গৃহকর্মী, ১ জন নারায়নগঞ্জ ফেরত রঙমিস্ত্রি, ১ জন গাড়িচালক, জন গৃহিনী ও জন শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত