কৃষককে সুদমুক্ত ঋণ প্রণোদনা দেওয়ার দাবি বিসেফ ফাউন্ডেশনের

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:৪৫ এএম

কৃষি সুরক্ষায় সরকার ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার স্বচ্ছ ব্যবহারের আহ্বান জানিয়েছে নিরাপদ খাদ্যের জন্য গঠিত নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশন। তারা কৃ ষককে সুদমুক্ত ঋণ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল বুধবার ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও কৃষি উৎপাদন বৃদ্ধি ও সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গত রবিবার যুক্ত হয়েছে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা। গত রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, ‘শুধু কৃ ষি খাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড তৈরি করব। এখানে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।’ তিনি বলেন, ‘যারা পোলট্রি, কৃষি ফার্ম, ফলমূল, মসলা জাতীয় খাদ্যপণ্য উৎপাদন করবেন, তারা এখান থেকে ঋণ নিতে পারবেন, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং সরবরাহ নিশ্চিত হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত