ত্রাণ বিতরণে অনিয়ম: সিরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:৩১ এএম

সিরাজগঞ্জর রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম প্রামানিককে সরকারি ত্রাণ আত্মসাত ও বিতরণে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া বুধবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারর অসহায় কর্মহীন অভাবি হতদরিদ্র জনগণের মাঝে জিআর প্রকল্পের আওয়াত ত্রাণের চাল বিতরণ করছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি এ চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ওঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে এ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত