বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ কর্মচারী নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:৫৭ পিএম

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ ইয়ামিন আলী (৩০) নামে এক কলেজ কর্মচারী নিহত হয়েছেন।

বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট-রঘুনাথপুরের অভ্যন্তরীণ সড়কের শ্রীঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহত ইয়ামিন আলী বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর ও সদর উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের শেখ আব্দুল মালেকের ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, সদর উপজেলার শ্রীঘাট-রঘুনাথপুরের অভ্যন্তরীণ সড়কের শ্রীঘাট দিয়ে বাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামিন নামে এক কলেজ কর্মচারী রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুপুরে মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত